সন্তান পিঠে নিয়ে পর্বতে উঠলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সাহসিকতাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়? মায়ের পর্বত জয় করার শখ, কিন্তু একা নন। প্রচণ্ড ঝুঁকি নিয়ে সন্তানকে পিঠে নিয়ে কয়েকটি পর্বত আরোহণ করেছেন এই মা। একটি বিশাল পর্বত আরোহণের সময় তার পিঠে ঝুলে আছে তার সন্তান। নেই কোনো নিরাপত্তারব্যবস্থা।এই দুঃসাহসী নারীর নাম মেনা প্রিচার্ড (২৬)। যিনি জীবনের ঝুঁকি নিয়ে কয়েকটি পর্বত আরোহণ করেছেন কোলের কন্যাসন্তান ফিয়নকে নিয়ে।তবে তাঁর শুরুটা অনেক আগেই। ফিয়নের বয়স যখন মাত্র চার মাস তখন মেনা তাকে সঙ্গে নিয়ে আরোহণ করেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের সর্বোচ্চ পর্বত পেন-ই-ফেন।গতকাল সোমবার মেনা তাঁর ব্যক্তিগত ব্লগে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, তিনি তাঁর সন্তানকে পিঠে নিয়ে একটি পর্বত আরোহণ করছেন। মেনার মাথায় হেলমেট থাকলেও তার সন্তানের নিরাপত্তার জন্য তেমন কোনো ব্যবস্থা নেননি তিনি। তবে সবার মনে জন্ম নেওয়া এই প্রশ্নের উত্তরও দিয়েছেন মেনা। এ প্রসঙ্গে মেনা বলেন, ‘আমি কী ধরনের নিরাপত্তার মধ্যে ছিলাম কিংবা ওই পরিস্থিতি কতটুকু নিরাপদ ছিল, সেটি বুঝতে না পারলে সবার কাছেই এটি বিপজ্জনক মনে হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের জীবন প্রতি মুহূর্তই ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু পর্বত আরোহণ করলেই আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, তা কিন্তু নয়।’শুধু পর্বত জয় করাই শখ নয় মেনার। সমুদ্র ভ্রমণ করতে অনেক ভালো লাগে তাঁর। একই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। গতকাল ডেইলি মেইলকে তিনি বলেন, ‘অনেকে বলতে পারেন আমি অনেক বেশি ঝুঁকি নিচ্ছি। আমি আমাদের নিরাপত্তার বিষয়ে অনেক বেশি সচেতন। আমি এমন কিছু করব না, যা আমার বাচ্চাকে বিপদের মুখে ঠেলে দিতে পারে।’মেনা যখন তিন মাসের অন্তঃসত্ত্বা সে সময় স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে তাঁর। এর পর থেকেই তিনি ওয়েলসে তাঁর মা-বাবার সঙ্গে বসবাস করছেন।