সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে ছয় মাস বয়সী সন্তানকে জবাইয়ের অভিযোগে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শ্রীনগর উপজেলার পূর্ব কেউটখালী গ্রামে এ ঘটনা ঘটে।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সকাল নয়টার দিকে রুনা বেগম (৩২) তাঁর ছেলে ছমির মিয়াকে বঁটি দিয়ে জবাই করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং রক্তমাখা একটি বঁটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।মো. মিজানুর রহমান প্রথম আলো অনলাইনকে জানান, ছমিরের জন্মের পর থেকেই রুনা বেগম অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শিশুটির বাবার নাম শাহ আলম। তিনি বাহরাইন প্রবাসী।