সন্তানদের পাশ্চাত্যে পড়াশোনার পরামর্শ দেন লাদেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন হামলায় নিহত আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন পাশ্চাত্যবিদ্বেষী ছিলেন। কিন্তু তিনি তাঁর সন্তান ও নাতি-নাতনিদের আমেরিকা বা ইউরোপে গিয়ে বাস করার এবং সেখান থেকে শিক্ষা গ্রহণের পরামর্শ দিতেন বলে জানিয়েছেন লাদেনের শ্যালক জাকারিয়া আল-সাদাহ। লাদেনের পঞ্চম স্ত্রীর ভাই জাকারিয়া আল-সাদাহ বলেন, লাদেন তাঁর সন্তান ও নাতি-নাতনিদের পাশ্চাত্যের দেশ, বিশেষ করে আমেরিকা বা ইউরোপে গিয়ে শান্তিতে বাস করার উপদেশ দিতেন। লাদেন তাঁদেরকে এসব দেশে গিয়ে ভালোভাবে শিক্ষা গ্রহণেরও উপদেশ দিতেন বলে আল-সাদাহ উল্লেখ করেন।২৪ বছর বয়সী, সাংবাদিকতার ছাত্র আল-সাদাহ ডেইলি মেইলকে বলেন, লাদেন চাইতেন না তাঁর সন্তান ও নাতি-নাতনিরা তাঁর মতো সন্ত্রাসের পথ অনুসরণ করুক। আল-সাদাহ আরও বলেন, মার্কিন বিশেষ বাহিনীর হামলায় গত বছরের মে মাসে লাদেন নিহত হওয়ার পর তাঁর সন্তানেরা দুঃসহ জীবন যাপন করছে।আল-সাদাহ বলেন, লাদেনের সন্তানদের এখন পাকিস্তানে বন্দী রাখা হয়েছে। তিনি পাকিস্তানের কাছে তাদেরকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে আসছেন। কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা বারবার তাদের আবেদন নাকচ করে আসছেন। তিনি আরও বলেন, তাঁরা (সন্তানেরা) তাদের বাবাকে নিহত হতে দেখেছে। তাই তাদের এখন কারাগারে নয়, বরং যত্নশীল একটা পরিবেশে রাখা দরকার। আল-সাদাহ আক্ষেপ প্রকাশ করে বলেন, লাদেনের সন্তানেরা এখন জানে না সূর্য দেখতে কেমন এবং বাগানে ঘুরে বেড়াতে কেমন লাগে। এতে তাঁর হূদয় ক্ষতবিক্ষত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।