সন্তানের কারণে বাবার বেতন বেশি, মায়ের কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যবয়সে পৌঁছে বেতন নিয়ে ভাবেন অনেকেই। বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা অথবা কর্মস্থলে বেতন নিয়ে আলোচনাও কম হয় না। দ্য ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ এই বেতন নিয়েই এবার জরিপ চালিয়েছে। খবর ডেইলি মেইলের। জরিপে দেখা গেছে, ব্রিটেনে মধ্যবয়সী বাবাদের সন্তানহীন মধ্যবয়সী পুরুষদের তুলনায় বেতন বেশি। তবে মায়েদের বেলায় ব্যাপারটি উল্টো। মধ্যবয়সী মায়েদের সন্তানহীন নারীদের তুলনায় বেতন কম। এর পেছনের কারণটা খুবই যৌক্তিক ও বাস্তব। সন্তান থাকায় বাবাদের দায়িত্ব বাড়ে। তাই তাঁরা কঠোর পরিশ্রম করেন এবং বেতন বাড়াতে সচেষ্ট থাকেন। জরিপে দেখা গেছে, সন্তানহীন মধ্যবয়সী পুরুষদের চেয়ে বাবাদের আয় ১৯ শতাংশ বেশি। তবে গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী মায়েদের বেতন সন্তানহীনদের তুলনায় ২০ শতাংশ কম। সন্তান লালনপালনের কারণে বেশি সময় দিতে হয় বলে মায়েদের বেলায় চিত্রটা অন্য রকম বলে মনে করছেন গবেষকেরা। ১৯৭০ সালে জন্ম, এ রকম নারী-পুরুষদের ওপর গবেষণা চালান গবেষকেরা।