সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে অবৈধ অর্থের লেনদেন বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অবৈধ অর্থের লেনদেন বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ যেমন ভৌগোলিক সীমারেখা মানে না, তেমনি কোনো একক দেশের পক্ষে তা দমন করাও সম্ভব নয়। এ কাজে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে অর্থ সরবরাহ বন্ধের লক্ষ্যে বিশ্বব্যাপী এশীয়-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের (এপিজি) তিন দিনব্যাপী কর্মশালা উদ্বোধনকালে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়াসহ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্ত্রাসবাদ মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ব্যাহত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড। এর পাশাপাশি সীমিত সম্পদের একটা বড় অংশ ব্যয় হচ্ছে সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম মানিলন্ডারিং প্রতিরোধ আইন পাস করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তত্পরতা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সন্ত্রাসবাদ প্রতিরোধের বিষয়টি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে জোরালোভাবে তুলে ধরেছে, উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সংশি¬ষ্ট থাকার কারণে সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদ ও এপিজের নির্বাহী কর্মকর্তা ডেভিড শ্যানন। —বাসস