সন্ত্রাস মোকাবিলায় প্রস্তুত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের সন্ত্রাস মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। সীমিত সম্পদ দিয়েই দক্ষ ও যোগ্য সেনাবাহিনী গড়ে তোলার কাজ করছে সরকার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনীর কমান্ডার ও স্টাফ কলেজের কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থান নিতে হবে। বেসরকারি একটি টিভি চ্যানেলে আজ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। এতে শেখ হাসিনা বলেন, আগে সশস্ত্র বাহিনীতে নারী অফিসার ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই এ বাহিনীতে প্রথম নারী অফিসারদের অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে।