সন্ত্রাসী পিচ্চি হেলালের পাঁচ সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল শুক্রবার রাতে শীর্ষসন্ত্রাসী পিচ্চি হেলালের পাঁচজন সহযোগীকে রাজধানীর ইন্দিরা রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে সাতটি চোরাই গাড়ি, দুটি বিদেশি রিভলবার ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আজ শনিবার প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গাড়ি চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত রয়েছে।