সন্ত্রাসীদের গুলিতে বংশাল থানার কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বংশাল থানার অপারেশনাল কর্মকর্তা জ্যেষ্ঠ উপপরিদর্শক গৌতম রায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দুইটা ৩০ মিনিটের দিকে অফিস থেকে বাড়ি ফেরার সময় ধোলাইখাল এলাকায় কয়েকজন সন্ত্রাসী তাঁকে গুলি করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গৌতম থানার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তাঁর বাসা ধোলাইখাল এলাকায়। রাত দুইটা ৩০ মিনিটের দিকে ধোলাইখাল সড়কের কাছে পৌঁছালে তিনি তিনজন যুবককে রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। এদের মধ্যে একজনকে তিনি চ্যালেঞ্জ করেন। এ সময় বাকি দুজনের কোনো একজন তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। বেশ কয়েকটি গুলি তাঁর গায়ে লাগে।আবদুল মান্নান আরও বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে। অচিরেই গৌতম রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।