সন্ত্রাসীদের পিটুনিতে আহত যুবলীগ নেতার মৃত্যু
পাবনায় সন্ত্রাসীদের পিটুনিতে গুরুতর আহত যুবলীগ নেতা নুরুল ইসলাম (৩০) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি পাবনা পৌর এলাকার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে।তিনি পাবনা সদর উপজেলা যুবলীগের সাহিত্য সম্পাদক ছিলেন।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ১ ডিসেম্বর সন্ধ্যায় নুরুল পাবনা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে শহরের দিলালপুর মহল্লায় আট-দশজনের একদল সন্ত্রাসী তঁাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় নুরুলকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন তঁাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল রাতে তিনি মারা যান।জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির প্রথম আলো ডটকমকে বলেন,এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হত্যাকারী যে-ই হোক আমরা তাদের গ্রপ্তোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।'পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার দিন রাতেই নুরুল ইসলামের বন্ধু স্বপন হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। লাশ ময়নাতদনে্তর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।