সন্ত্রাসীদের হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার আওয়ামী লীগের নেতা আকমল হোসেন (৫১) আজ সোমবার ভোররাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। আকমল গাংনী শহর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। তাঁর বাড়ি গাংনীর মালসাদা গ্রামে।পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে একদল সন্ত্রাসী আকমলের ওপর হামলা চালায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোররাত চারটার দিকে তাঁর মৃত্যু হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আকমল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় গাংনী শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আওয়ামী লীগের ক্ষুব্ধ কর্মীরা শহরে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাতে পারে—এমন আশঙ্কায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।