সন্ত্রাসীর কোপে ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডায় আজ সোমবার মাহমুদুল হাসান ওরফে জসিম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে চিকিত্সাধীন ব্যবসায়ীর দাবি।চিকিত্সাধীন মাহমুদুল হাসান জানান, উত্তর বাড্ডার পূর্বাচল সড়কে তাঁর রড-সিমেন্টের দোকান আছে। তাঁর ভাষ্য, আজ সকাল সাড়ে ১০টার দিকে ২০-৩০ জন সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাঁর বাঁ হাতে কোপ দিয়ে পালিয়ে যায়। তাঁর দেওয়া তথ্যমতে, হামলাকারীরা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী।এ ব্যাপারে বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (ওসি) ইকবাল হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। পুলিশ এ বিষয়ে খোঁজ নিচ্ছে।