সন্ত্রাসীর তথ্যে রাইফেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ২২ মামলার আসামি বিধান বড়ুয়ার দেওয়া তথ্যানুযায়ী পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে একটি জি-৩ রাইফেল উদ্ধার করেছে। বিধানের বাড়ি রাউজান থানার আধার মানিক গ্রামের একটি পুকুর পারের মাটির নিচ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।সাতটি খুনের মামলাসহ ২২টি মামলার পলাতক আসামি বিধানকে গত শুক্রবার ফেনীর লেমুয়া থেকে গ্রেপ্তার করে র্যাব-৭। পরে র্যাব তাঁকে আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এরপর জেলা পুলিশ তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী সুপার বাবুল আকতার জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ও বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে একদল পুলিশ গত রাতে রাইফেলটি উদ্ধার করে।