সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করবে। এ ছাড়া ভারতের সঙ্গে এক হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন ওবামা। এতে ৫০ হাজার মার্কিনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ শনিবার মুম্বাইয়ে ভারতীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই ঘোষণা দেন।নয় দিনের এশিয়া সফরের শুরুতে আজ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে পৌঁছান প্রেসিডেন্ট ওবামা। তিনি মুম্বাইয়ের হোটেল তাজ মহল প্যালেস ও এর আশপাশে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকবইয়ে মন্তব্য লেখেন। কাল রোববার তাঁর ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার কথা।তাজে বৈঠক: মুম্বাই হামলায় বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে হোটেল তাজে বৈঠক করেন ওবামা। তিনি বলেন, ‘তাজ হোটেলে এসে সবার কাছে একটি বার্তাই পাঠাতে চাই, তা হলো জনগণের ভবিষ্যত্ নিরাপত্তা ও সমৃদ্ধির ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করবে।’ তিনি বলেন, তাজ হোটেল এখন ভারতীয় জনগণের শক্তির প্রতীক হয়ে উঠেছে। খবর হিন্দুস্তান টাইমস