সন্দ্বীপে দেশের সর্ববৃহৎ সোলার পাওয়ার প্ল্যান্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপে ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সবচেয়ে বড় সোলার মাইক্রো গ্রিড পাওয়ার প্ল্যান্ট চালু করা হচ্ছে। দেশব্যাপী সোলার প্ল্যান্ট স্থাপনের কাজে নিয়োজিত সরকারি সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সার্বিক সহযোগিতায় পূরবী গ্রিন এনার্জি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।এ উপলক্ষে কাল শনিবার সকাল ১০টায় পূর্ব সন্দ্বীপ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আওয়াল। সভাপতিত্ব করবেন সাবেক বিদ্যুৎসচিব ফউজুল কবির খান।এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সন্দ্বীপবাসী পাওয়ার গ্রিডের বিদ্যুৎ সুবিধা পাবে। সৌরশক্তি থেকে পাওয়া ডাইরেক্ট কারেন্টকে (ডিসি) ইনভার্টার সিস্টেমে এসিতে (অলটারনেটিং কারেন্ট) রূপান্তর করে তা পল্লি বিদ্যুতের মতো পিলারের মাধ্যমে গ্রাহকদের পরিবেশন করা হবে।সন্দ্বীপের ৪০০ পরিবার এই বিদ্যুৎ সুবিধা পাবে। এই বিদ্যুৎ দিয়ে গ্রাহকেরা ফ্রিজ, ফ্যান, টেলিভিশন, কম্পিউটারসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র চালাতে পারবেন।পূরবী গ্রিন এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহিরুল আলম জানান, ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে এই প্রথম।—বাসস