সন্দ্বীপে মা-মেয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মা ও মেয়েকে খুনের ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম আমীর হোসেন (২২)। পুলিশ জানিয়েছে, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেনের নেতৃত্বে গতকাল রাত একটার দিকে অভিযান চালিয়ে আমিরকে রহমতপুরের দলইপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আজ সকালে সন্দ্বীপ থানা এলাকায় কয়েক শ মানুষ লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গাচুয়া ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তরা মা নীলুফার বেগম (২৭) ও তাঁর পাঁচ বছরের মেয়ে স্মৃতিকে জবাই করে হত্যা করে।