সন্দ্বীপে মা-মেয়েকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মা ও মেয়েকে জবাই করে হত্যা করছে। উপজেলার গাচুয়া ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতিকালে এ দুজনকে হত্যা করা হয়। নিহতেরা হলেন—নীলুফার বেগম (২৭) ও তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে স্মৃতি।পুলিশ ও গ্রামবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল রাতে একদল সশস্ত্র ডাকাত ওমান প্রবাসী আবদুল কাদেরের বাড়িতে হানা দেয়। তারা মূল্যবান জিনিস লুট করে এবং মা-মেয়েকে জবাই করে চলে যায়।পুলিশের ধারণা, মা-মেয়ে ডাকাতদের চিনে ফেলায় তাঁদের হত্যা করা হয়েছে।