সন্ধিসুধার অনুমোদনহীন অবৈধ বেচাকেনা
কোনো ধরনের অনুমোদন ছাড়াই ভারতীয় কয়েকটি ওষুধের অবৈধ বেচাকেনা চলছে বাংলাদেশে। চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে একটি চক্র মানুষকে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। শরীরের হাড়ের ব্যথানাশক ওষুধ সন্ধিসুধার প্রচারই চলছে বেশি। এ ওষুধটির উত্পাদক ভারত হলেও ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) কাছেই সন্ধিসুধা অবৈধ হিসেবে চিহ্নিত। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যেৌথভাবে এই অবৈধ ওষুধ বাজারজাত ঠেকাতে উদ্যোগী হয়েছে তারা।অন্যদিকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সন্ধিসুধার মতো অবৈধ ওষুধের বিজ্ঞাপন প্রচার বন্ধের জন্য ২০১১ সালে তথ্য মন্ত্রণালয়কে ওষুধ প্রশাসন অধিদপ্তর চিঠি পাঠালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি; বরং চার বছর ধরে সন্ধিসুধার ব্যবসা এ দেশে ফুলেফঁেপে উঠেছে। এই বিজ্ঞাপন প্রচারের মাধ্যমেই বাংলাদেশের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশকে পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। কেবল সন্ধিসুধা নয়, মাথায় চুল গজানোর জন্য হেয়ার বিল্ডিং ফাইবার, ফেয়ার লুক, শরীর চিকন করার ইজি স্লিম টির বিক্রি চলছে একই পথ ধরে।যেভাবে সন্ধিসুধার প্রচার শুরু'আয়ুর্বেদিক মহান প্রোডাক্ট, হাড়ের ব্যথা এবং অন্য রোগের সঙ্গে জড়িত ইতিহাসের সবচেয়ে সফল ফর্মুলা সন্ধিসুধার এই প্রদর্শনীতে আমি আপনার বন্ধু, আপনার ভাই গোবিন্দা আপনাদের সম্পূর্ণ স্নেহ ও আন্তরিকভাবে স্বাগত জানাই।' টেলিভিশন চ্যানেলগুলোয় সম্প্রচারিত এই বিজ্ঞাপনের মডেল বলিউড অভিনেতা গোবিন্দ। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে বাংলায় ডাবিং করা এ বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে।ওষুধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশে প্রায় চার বছর আগে সন্ধিসুধার বিক্রি শুরু হয়। বাংলাদেশে দেখা যায় এমন ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে এর চাহিদা বেড়ে যায়। শুরুর দিকে ভারত থেকে আমদানি করা হলেও বাংলাদেশে বাজারজাতকরণে সন্ধিসুধার জন্য এখন পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এ দেশের একটি সুযোগ সন্ধানী চক্র ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে নির্মিত বিজ্ঞাপনটি বাংলায় ডাবিং করে। এ চক্রটি আটটি দলে ভাগ হয়ে সন্ধিসুধা বিক্রি করছে। প্রতিটি দলই আলাদাভাবে মুঠোফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করছে।বাংলাদেশেই তৈরি হয় নকল সন্ধিসুধাভারতীয় মুদ্রায় প্রতি ফাইল সন্ধিসুধার মূল্য তিন হাজার ৪০০ রুপি। বাংলাদেশে প্রচারিত বিজ্ঞাপনে এখন এর মূল্য সাড়ে চার হাজার টাকা দেখানো হচ্ছে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, সন্ধিসুধা এখন ভারত থেকে আমদানি করা হচ্ছে না। বাংলাদেশের বোতল, লেবেল ও বিভিন্ন ধরনের তেল কিনে এর সঙ্গে সুগন্ধি, পিপারমিন্টসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে সন্ধিসুধা। র্যাবের বেশ কয়েকটি অভিযানে আটক নকল সন্ধিসুধা, হেয়ার বিল্ডিং ফাইবারের প্রস্তুত ও বিপণনকারীদের কাছ থেকে এসব তথ্যই পাওয়া গেছে।গত ৩০ মে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যেৌথভাবে রাজধানীর পল্টন এলাকার ৫০/৩ গ্রিন ভিউ অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ নকল সন্ধিসুধা, হেয়ার বিল্ডিং ফাইবার, ইজি স্লিম টি, ফেয়ার লুকসহ পঁাচজনকে আটক করে র্যাব। আটক এই পঁাচজনকে তিন মাসের কারাদণ্ডসহ এক লাখ টাকা করে জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা। প্রথম আলো ডটকমকে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এসব ভারতীয় ওষুধ এখন ভারত থেকে আনা হয় না।বাংলাদেশের আরটিভি, দেশ টিভি, বৈশাখী, মাছরাঙা, চ্যানেল নাইন, বাংলা ভিশন, মোহনা ও মাই টিভিতে এখন সন্ধিসুধার বিজ্ঞাপন প্রচার করা হয় জানিয়ে আনোয়ার পাশা আরও বলেন, দেশের চ্যানেলে শুধু নয়, বাংলাদেশ থেকেই অনেকে আবার ভারতীয় বাংলা চ্যানেলে এর বিজ্ঞাপন দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।খঁোজ নিয়ে জানা গেছে, চ্যানেল ও সময় অনুযায়ী মাসে ১০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করেন সন্ধিসুধার বিজ্ঞাপনদাতারা। একটি টেলিভিশন চ্যানেলের বিজ্ঞাপন বিভাগে খঁোজ নিয়ে জানা গেছে, তারা প্রতিদিন বেলা দেড়টা থেকে দুইটা পর্যন্ত আধা ঘণ্টা সন্ধিসুধার বিজ্ঞাপন প্রচার করে। এ জন্য মাসে ১০ লাখ টাকা নেওয়া হয়। দরদাম এক, ঠিকানা অনেকপ্রথম দিকে টিভি চ্যানেল ছাড়াও পত্রপত্রিকায় সন্ধিসুধা, হেয়ার বিল্ডিং ফাইবারের মতো ওষুধগুলোর বিজ্ঞাপন দেওয়া হতো। কিন্তু এখন শুধু টিভি চ্যালেনগুলোতেই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। একেকটি চ্যানেলে সম্প্রচারিত বিজ্ঞাপনে যোগাযোগের মুঠোফোন নম্বর আলাদা। এসব নম্বরে যোগাযোগ করে দেখা গেছে, এই চক্রটি সন্ধিসুধা বাসায় পঁেৌছে দিতে বেশি আগ্রহী। মুঠোফোনে নাম-ঠিকানা লিখে পাঠিয়ে দিলে এক দিনের মধ্যে পঁেৌছে দেওয়া হয় এর তিনটি বোতলের একটি ফাইল।গত বুধবার মুঠোফোনে অফিসের ঠিকানা জানতে চাওয়া হলে এক বিক্রেতা নিজেকে আকাশ পরিচয় দিয়ে বলেন, ফার্মগেটের ওভারব্রিজের কাছে ফোন করলেই আমাদের লোক এসে আপনাকে অফিসে নিয়ে যাবেন।' আরেকটি নম্বরে ফোন করলে বলা হয়, মাসুদ আমার নাম, ইস্টার্ন প্লাজার উত্তর পাশে ফোন করলে আপনাকে অফিসে নিয়ে যাব।' নির্দষ্টি স্থানে এসব বাহকের সঙ্গে যোগাযোগ হলেও তঁারা কেউই ফার্মগেট কিংবা ইস্টার্ন প্লাজাসংলগ্ন অফিসে নিতে রাজি হননি।সরেজমিনে মোতালেব প্লাজার নিচতলায় দেখা যায়, এশিয়ান স্কাই শপ নামের বেশ কটি দোকানে সাজিয়ে রাখা আছে সন্ধিসুধা, ফেয়ার লুকসহ ভারতীয় এই ওষুধগুলো। এখানকার বিক্রেতা রাসেলের দাবি, সব ওষুধই ভারত থেকে তঁারা সরাসরি এনেছেন। কিন্তু অনুমতি নেওয়া কিংবা শুল্ক প্রদানের বিষয়ে জানতে চাওয়া হলে কিছু জানাতে পারেননি তিনি। এদিকে ঢাকার বাইরে মাত্র এক দিনের সন্ধিসুধাসহ অন্য ওষুধ পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ার সার্ভিসে। এ ক্ষেত্রে দামের হেরফের হয় না। তবে কোনো কোনো বিক্রেতা জানান, বিফলে শতভাগ মূল্য ১৫ দিনের মধ্যে ফেরত দেওয়া হয়। আবার অনেকে বলেন, ৭০ ভাগ মূল্য ফেরতের কথা।ওষুধ প্রশাসনের চিঠিতে সাড়া নেইসন্ধিসুধাসহ বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন বন্ধে সাড়ে তিন বছর আগে ২০১১ সালের ৩ জানুয়ারি তথ্য মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। একইভাবে এর বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ জানানো হয় দেশের সব টেলিভিশন চ্যালেনকে। এ বছরের ৭ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়কেও চিঠি দেয় তারা। কিন্তু গত বুধবার পর্যন্ত কোনো পদক্ষেপ তো দূরের কথা, চিঠিরও জবাব মেলেনি। এ তথ্য জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক রুহুল আমিন। প্রথম আলো ডটকমকে গত বুধবার মতিঝিলে নিজ কার্যালয়ে তিনি বলেন, কোনো ওষুধের বিজ্ঞাপন প্রচার করা আইনানুযায়ী নিষদ্ধি। কারণ, ওষুধের বিজ্ঞাপন প্রচার হলে রোগের চিকিত্সা রোগী নিজে থেকেই করতে পারেন। চিকিত্সকের পরামর্শ ছাড়া এ ধরনের কাজ হলেও রোগীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।' তবে চিঠি পাওয়ার ব্যাপারে কিছু জানেন না তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রচার) আবুল হোসেন। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।বিজ্ঞাপন প্রচার করা হয় এমন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, সন্ধিসুধা তো ওষুধ নয়, মালিশ। তাই বিজ্ঞাপন নিতে অসুবিধা কোথায়!' বৈজ্ঞানিক ভিত্তি নেইসন্ধিসুধার মতো হাজারো ওষুধ বাজারে ছড়িয়ে গেছে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স কন্সালট্যান্ট মাহফুজার রহমান। তিনি বলেন, সন্ধিসুধা ব্যবহারে হাড়ের ব্যথা সেরে যায় এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। তবে অনুমতি না নিয়ে এমন হাজারো ওষুধ বিক্রি হচ্ছে। এদিকে তো কারও নজর নেই।'