সন্ধ্যা ছয়টা থেকে প্রশিকা ভবন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সামনের সড়ক ও ভবনটির আশপাশের সড়কে সব ধরনের সভা, সমাবেশ, জমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। আজ ডিএমপির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পুলিশ কমিশনার শহীদুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবী থানা এলাকায় প্রশিকা ভবন দখলকে কেন্দ্র করে অনেক দিন ধরেই দুই পক্ষের কর্মকর্তাদের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, বাগিবতণ্ডাকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।