সন্ধ্যায় বগুড়া থেকে সেনা প্রত্যাহার: আইএসপিআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সেনানিবাস-সংলগ্ন শাজাহানপুর এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এ কথা জানিয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ওই এলাকা থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এর আগে বগুড়ায় সেনা মোতায়েন প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, সেখানে সেনা ক্যাম্পের সামনে সহিংস ঘটনা ঘটেছে। পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য সেনাসদস্যরা কাজ করছেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। বিরোধী দল ও জামায়াত-শিবির দেশে যা ঘটাচ্ছে, তা বিচ্ছিন্ন ঘটনা।