সন্ধ্যায় লোডশেডিংয়ের উন্নতির আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ সারা দেশে দুই ঘণ্টা পর পর লোডশেডিং শুরু হয়েছে। দিনের বেলা বিদ্যুতের উৎপাদন কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) পরিচালক (অপারেশন) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে এ কথা জানান। মিজানুর রহমান বলেন, তাঁদের আওতাধীন এলাকায় আজ সকাল থেকে চাহিদার তুলনায় প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। তবে সন্ধ্যায় বা রাতে এ অবস্থা থাকবে না। তখন উৎপাদন বাড়ানো হবে এবং সরবরাহ বাড়বে।আজ ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রথম আলোতে ফোন করে গ্রাহকেরা দুই ঘণ্টা পর পর লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ করেন।৫ সেপ্টেম্বর সংসদে প্রশ্নোত্তরে মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, একসময় বিদ্যুতের লোডশেডিং তীব্র ছিল, সেটা মানুষ যাতে ভুলে না যায়, সে জন্য প্রতিদিন বিভিন্ন এলাকায় গড়ে দুই ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে তিনি নির্দেশ দিয়েছেন।ওই দিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি নিজেই প্রতিদিন সকালে এক ঘণ্টা এবং বিকেলে এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি, যাতে মানুষ ভুলে না যায়, তারা কী কষ্টে ছিল। এতে অবশ্য উপকারও হয়েছে, বিদ্যুৎ বিল কম আসছে।’ তিনি দেশবাসীকে সৌরবিদ্যুৎ ব্যবহার এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানান।