সন্ন্যাসিনী মল্লিকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মল্লিকা শেরাওয়াত এখন ভারতে। লাকি আনলাকি ও কিসমত লাভ পাইসা দিল্লি নামের দুটি ছবির শুটিংয়ের জন্যই মূলত বলিউডে এসেছেন মল্লিকা। তবে তাঁর মন পড়ে আছে লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই! ভারতীয় এক সংবাদমাধ্যম তাঁর সাক্ষাৎকার নিতে গিয়ে বলেছিল, ‘ওয়েলকাম ব্যাক!’ মল্লিকার উত্তর ছিল, ‘বাট আই নেভার লেফট!’ সাক্ষাৎকারে মল্লিকা আরও জানালেন, ভারতের চেয়ে মার্কিন মুলুকই তাঁর কাছে বেশি বসবাসযোগ্য মনে হচ্ছে! বলিউডের লোকজনের স্বজনপ্রীতির ব্যাপারেও অভিযোগের আঙুল তুললেন এই তারকা। আর প্রেম-ভালোবাসার প্রশ্ন উঠতেই বললেন, ‘আমি এখন পুরোপুরি সন্ন্যাসিনী হয়ে পড়েছি। অনেক মানুষকেই দেখছি, তবে প্রেমে পড়ার কোনো ইচ্ছেই জাগছে না। এখন আমার কাছে ক্যারিয়ারই সব। এই মুহূর্তে পুরুষের চেয়ে চিত্রনাট্যই আমার কাছে আদরণীয়।’ টিএনএন।