সন্ন্যাসিনীর বিয়ার চুরি! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে সন্ন্যাসিনীর পোশাকে এক নারীর বিয়ার চুরির ঘটনা ধরা পড়েছে দোকানের লুকানো ক্যামেরায়। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, দোকানের ভেতর ওই ‘সন্ন্যাসিনী’ চারদিকে এক নজর তাকিয়ে ফ্রিজের দরজা খুলে বিয়ারের একটি বোতল তাঁর পোশাকের নিচে লুকিয়ে ফেলেন।এরপর তিনি আরেক ফ্রিজ থেকে এক বোতল পানি নেন এবং আরেক বোতল বিয়ার নিতে এগিয়ে যান।খবরে বলা হয়, ওই ভিডিওটি ৬ অক্টোবর ইউটিউবে তুলে দেওয়া হয়। তবে ঘটনাটি কবে বা কোথায় ঘটেছে, সেটি ভিডিওটিতে বলা হয়নি। ওই নারী সত্যিই সন্ন্যাসিনী, নাকি ওই পোশাক পরে চুরি করতে গিয়েছিলেন, তা-ও জানা যায়নি।