সপ্তাচর্যে ঠাঁই পেল না সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে সপ্তাচর্যের তালিকায় ঠাই পায়নি সুন্দরবন। নতুন সপ্তাশ্চর্য হিসেবে নির্বাচিত হয়েছে আমাজন (দক্ষিণ আমেরিকা), হ্যালং বে (ভিয়েতনাম), ইগুয়াজু জলপ্রপাত (আর্জেন্টিনা ও ব্রাজিল), জেজু দ্বীপ (দক্ষিণ কোরিয়া), কোমোডো জাতীয় উদ্যান (ইন্দোনেশিয়া), পুয়ের্তো প্রিন্সেসা আন্ডারগ্রাউন্ড রিভার (ফিলিপাইনস), টেবিল মাউন্টেন (দক্ষিণ আফ্রিকা)।আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ১১ মিনিটে ভোট গ্রহন শেষে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার মাঝামাঝিতে রাত সাড়ে ১০টার দিকে তখন পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে শীর্ষ ১৪টি স্থানের তালিকায় ছিল বাংলাদেশ ও ভারতের সুন্দরবন। আয়োজক প্রতিষ্ঠান নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন এ তালিকা প্রকাশ করে।