সপ্তাহের উদ্ধৃতি
ভাবাই যায় না নাতিনের বয়সী খেলোয়াড়ের সঙ্গে আমরা খেলছি (হা..হা..হা)।১২ বছর বয়সী তানি প্রসঙ্গে রানী হামিদের সমকালীন দাবাড়ু জাহানারা হক রুনুমনে মনে ভাবছিলাম, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন দিন আজকেই। ৫ মাস ব্যাট ছুঁয়েও দেখিনি। আত্মবিশ্বাস ছিল একদম তলানিতে।আইপিএলে প্রথম ম্যাচের পর ক্যারিয়ারে বারবার নিজেকে প্রমাণের লড়াইয়ে নামা সৌরভ গাঙ্গুলীভারতের কাছে হারের মতো কষ্ট আর কিছুতে নেই। সেটাও আবার বিশ্বকাপ সেমিফাইনালে...।ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের মুহূর্ত হিসেবে গত বিশ্বকাপের সেমিফাইনালটিকেই বেছে নিলেন শোয়েব আখতারএটা তো একটা কেলেঙ্কারি।অভিবাসী ফরাসি তরুণদের জন্য লরাঁ ব্লাঁ কোটার সুপারিশ করেছেন, এমন খবর ফাঁস হওয়ার প্রতিক্রিয়ায় তাঁর সাবেক সতীর্থ প্যাট্রিক ভিয়েরাআমার মনে হয়, অন্যের কাজে হস্তক্ষেপ না করে সবারই নিজের কাজে মন দেওয়া উচিত।দল নির্বাচনে কোচ ওয়াকারের নাক গলানোতে খুশি নন শহীদ আফ্রিদিআমাকে বিস্মিত করবে না, তবে আহত করবে ঠিকই।আনচেলত্তি ছাঁটাই হতে চলেছেন, আবারও কোচ পাল্টাবে চেলসি এমন খবরের প্রতিক্রিয়ায় অ্যালেক্স ফার্গুসনআমার ছাত্রছাত্রীরা নাচতে শুরু করেছে, তার মানে কি এই যে আমাকে নাচ বাদ দিতে হবে?...ওর মতো খেলোয়াড়েরা কখন খেলা ছাড়বে, এটা ওদেরই ঠিক করতে দিন।সৌরভ গাঙ্গুলীর পাশে দাঁড়ালেন তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলী