সপ্তাহের প্রতিবিম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়নাআফসোসজুনায়েদের সেঞ্চুরি, পাহাড়সমান ৫১৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করে চতুর্থ ইনিংসে ৩৩১, ষষ্ঠ উইকেট জুটিতে জুনায়েদ-মুশফিকুরের ১৬৭ রানের জুটি—বাংলাদেশ দলের জন্য অর্জনই বলতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে এসব অর্জনের মধ্যে একটা আফসোস লুকিয়ে আছে—ইস, টপ অর্ডারে আর কেউ রান করলেই তো টেস্ট ম্যাচটা ড্র করা যেত! স্বপ্নভঙ্গ২০১০ বিশ্বকাপে ইংল্যান্ড দলে ডাক পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তা হয়তো ছিল ডেভিড বেকহামের। তবু ইংলিশ মিডফিল্ডারের বিশ্বাস ছিল, ফ্যাবিও ক্যাপেলোর দলে ডাক পাবেনই। কিন্তু আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেছে তাঁর। সিরি ‘আ’র লিগ ম্যাচে বাঁ-পায়ের গোড়ালির হাড় ভেঙে যাওয়ায় তাঁকে কমপক্ষে চার মাস থাকতে হচ্ছে মাঠের বাইরে। ততদিনে শুরু হয়ে যাবে বিশ্বকাপ।রায়এতদিন উড়ো উড়োই শোনা যাচ্ছিল ব্যাপারটা—অস্ট্রেলিয়া সফরে ম্যাচ পাতিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। এবার তথ্যপ্রমাণ নিয়েই সে কথা বলছে পাকিস্তানের ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটি। অস্ট্রেলিয়ায় দলের বাজে পারফরম্যান্স নিয়ে পিসিবি যে কমিটি তদন্ত করেছে, তার রিপোর্ট এবং তথ্য-প্রমাণাদি হাতে পাওয়ার পর সংসদীয় কমিটি বলছে, অস্ট্রেলিয়ায় এক বা একাধিক ক্রিকেটার যে ম্যাচ পাতিয়েছিল, সে তথ্যপ্রমাণ আছে তাদের হাতে!পরিকল্পনাইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে চেলসির বিদায় নেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে দুদফায় কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দেখা করেছেন চেলসি-মালিক রোমান আব্রামোভিচ। এতে করে ‘কোচের চাকরিটা বুঝি গেল’ ভেবেছিলেন যাঁরা, তাঁদের ধারণা ভুল প্রমাণ করেছেন আব্রামোভিচ। চেলসিকে ঢেলে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে আনচেলত্তিকে। বাজেট ১০০ মিলিয়ন পাউন্ড!মেসি-সময়বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ম্যারাডোনা ও তাঁর সমর্থকদের ততই তিনি আশ্বস্ত করে চলেছেন। আর্জেন্টিনার ২০১০ বিশ্বকাপ আশা-ভরসার প্রতীক লিওনেল মেসি যে দিনকে দিন আরও উজ্জ্বল। তিনি বার্সেলোনার শেষ চার ম্যাচে করেছেন ৮ গোল! আর মৌসুমে ২৯। জাতীয় দলের জার্সিতে এই ফর্মটা মেসি ধরে রাখতে পারলেই হয়!