সপ্তাহের প্রতিবিম্ব
আয়নাসাফল্যসাম্প্রতিক সময়ে কোন বিশ্বকাপ জিতেছে ভারত? এমন একটা প্রশ্নে যে কারও হকচকিয়ে যাওয়ার কথা। সোমদেব, সানিয়ারা টেনিস টুর্নামেন্টে একটা ম্যাচ জিতলেই যেখানে ভারতের নিউজ চ্যানেলগুলো ঝাঁপিয়ে পড়ে, সেখানে তাদের বিশ্বকাপ জয়ের খবরটি একদম অজানাই থেকে গেল! ভারত বিশ্বকাপ জিতেছে ঠিকই, তবে সেটি পথশিশুদের ফুটবল বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল তাঞ্জানিয়া।অজুহাতআর্জেন্টিনা ফুটবল দলে ব্রাত্য হয়ে পড়ার আগে একবার ফুটবল থেকে হুয়ান রোমান রিকলমে অবসর নিয়েছিলেন। কারণটা ছিল অদ্ভুত—মা চান না ছেলে ফুটবল খেলুক। তাই মায়ের কথা রাখতেই...। রিকলমেকে নিয়ে পুরোনো কাসুন্দি ঘাঁটার কারণটাও এবার একই, অবসর নিতে চলেছেন ফিলিপাইনের ডব্লুবিও ওয়েল্টারওয়েট খেতাবজয়ী বক্সার ম্যানি প্যাকুইয়াও, ‘আমি অবসর নিয়েও ফেলতে পারি। মা খুব করে ধরেছেন, (রিংয়ে) লড়াই ছেড়ে দেওয়ার জন্য।’নায়ক২৫.২৫ গড়ে ১৬ উইকেট নিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজের সেরা গ্রায়েম সোয়ান। অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি, ১১৪ গড়ে সিরিজ সর্বোচ্চ ৩৪২ রান—আলোচনায় অ্যালিস্টার কুকও। তবে সবাইকে ছাপিয়ে সিরিজের আলোচিত চরিত্র হয়ে গেছেন দুই আম্পায়ার রড টাকার ও টনি হিল। তাঁদের বিতর্কিত সিদ্ধান্তের বেশির ভাগই ইংল্যান্ডের পক্ষে গেলেও আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছে ইংলিশ মিডিয়াও। ঢাকা সফরে আসা আইসিসি সভাপতি ডেভিড মরগানকেও কথা বলতে হয়েছে এ নিয়ে। হতাশা প্রকাশ করে জরিমানা গুনেছেন বাংলাদেশ কোচ জেমি সিডন্স।বৈপরীত্যঅস্ট্রেলিয়া সফরে গিয়ে দলাদলি করায় অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত হয়েছেন। এই শাস্তিটা হুমকির মুখে ফেলে দিয়েছে ইউনুস খানের ক্রিকেট ক্যারিয়ার। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের শাস্তি পাওয়ার দুই সপ্তাহও পার হয়নি, দেশের ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সাবেক অধিনায়ক পেলেন রাষ্ট্রপতি পুরস্কার।