সপ্তাহের প্রতিবিম্ব
আয়নাশাহী-রাজদল হিসেবে তারা আর সবার চেয়ে সুসংগঠিত, নির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে টুর্নামেন্টে নামে। তারা ‘পাইলট’ হিসেবে পেয়েছে পাইলটকে। জাতীয় লিগের চার দিনের টুর্নামেন্টে টানা দুবার চ্যাম্পিয়ন রাজশাহীর ধারাবাহিক সাফল্যের রহস্য আসলে এটিই। এবার জাতীয় টি-টোয়েন্টি লিগ জিতে সেটিকে আরও সত্যি করে তুলল খালেদ মাসুদের দল।পালাবদল!এত দিন ধরাকে সরা জ্ঞানই করে এসেছেন। যা করতে চেয়েছেন, অন্যের ওজর-আপত্তির তোয়াক্কা না করে সেটাই করেছেন লোলিত মোদি। কিন্তু দিন যে চিরকাল সবার সমান যায় না সেটা এবার বুঝতে পারছেন। আইপিএল-সাফল্যের সূত্রে অসীম ক্ষমতাধর মোদির আইপিএলের প্রধান পদে টিকে থাকা তো বটেই, আইপিএলের ভবিষ্যতই এখন সংশয়ের মুখে। আর এই সংকট রাজনীতি, অনিয়ম-দুর্নীতি আইপিএলে ঢুকে পড়ার কারণে।লোভকুড়ি বছর পার করে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তারপরও তাঁর শেষ দিগন্ত দেখা যাচ্ছে না। ফর্মে ভাটার টান নেই, ব্যাট হাতে এখনো যেন কুড়ি বছরের টগবগে যুবক। হ্যাঁ, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার সম্পর্কেই। ক্রিকেটের প্রতি অসীম লোভই আর দশজনের চেয়ে তাঁকে আলাদা করেছে বলে মনে করেন খুব ছোটবেলা থেকেই টেন্ডুলকারকে কাছ থেকে দেখে আসা ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।উত্তরসূরিএক ম্যানচেস্টার ইউনাইটেডেই কাটিয়ে দিলেন ২৫ বছর। আর কত? ঊনসত্তরের অ্যালেক্স ফার্গুসনের ভাবনায় এবার অবসর। আগামী মৌসুম শেষেই ছাড়বেন ম্যানইউ। তাঁর জায়গায় ওল্ড ট্রাফোর্ডে আসবে কে? সে আলোচনা শুরু হয়ে গেছে এখনই। ইংলিশ পত্রপত্রিকা তো চাউর করেই দিয়েছে হোসে মরিনহোই হচ্ছেন ফার্গুসনের উত্তরসূরি।চিরপ্রস্থানঅলিম্পিকের জনক পিয়েরে দ্য কুবার্তো জায়গাটা নিতে পারবে না কেউ। তবে কুবার্তো উত্তর যুগে অলিম্পিক আন্দোলনকে যারা এগিয়ে নিয়েছেন তাঁদের প্রধান হুয়ান আন্তোনিও সামারাঞ্চ। টানা ২১ বছর আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে দায়িত্বপালনকারী সামারাঞ্চ পৃথিবী ছেড়ে গেছেন গত বুধবার। ১৯৯৩ সালে ঢাকা সফর করে যাওয়া এই অলিম্পিক সংগঠক তাঁর অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।