সপ্তাহের প্রতিবিম্ব আয়না
বিদায়সমর্থকেরা চেয়েছিলেন, চেয়েছিলেন আর্জেন্টিনার মানুষও, কোচ হিসেবে রেখে দেওয়া হোক ডিয়েগো ম্যারাডোনাকে। কিন্তু আর্জেন্টাইন ফুটবলে ম্যারাডোনার দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি টেনে কোচ ম্যারাডোনাকে বাদ দিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন। জাতীয় দলের কোচ হিসেবে ম্যারাডোনা কতটা সফল—সে নিয়ে তর্ক হতে পারে, তবে এ নিয়ে কারও বিন্দুমাত্র সংশয় নেই, ফুটবলার ম্যারাডোনার মতো কোচ হিসেবেও তিনি সব সময় থেকেছেন পাদপ্রদীপের আলোয়।সিদ্ধান্তনির্বাচকদের উপেক্ষা কেন—সেটাই ঠিক বুঝে উঠতে পারছেন না মিসবাহ-উল হক। ইংল্যান্ড সফরের দলে ডাক না পেয়ে তো বলেই ফেললেন, দলে যাঁরা খেলেছেন, তাঁদের অনেকের চেয়েই তাঁর রেকর্ড ভালো। নির্বাচকদের ‘উপেক্ষা’র শিকার মিসবাহ সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন—এক বছরের মধ্যে দলে ফিরবেন, নয়তো আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি প্রচ্ছন্ন হুমকিই তো!অপেশাদারিদুই দলের পয়েন্ট সমান হলে চ্যাম্পিয়ন নির্ধারণে করণীয় কী, সেটা পরিষ্কার বলা আছে টুর্নামেন্টের বাইলজে। অথচ তার তোয়াক্কা না করেই প্রিমিয়ার হকি লিগে আবাহনী-মোহামেডান দুই দলকেই ‘চ্যাম্পিয়ন বানাল’ হকি ফেডারেশন। শুধু হকিতে নয়, গেল সপ্তাহে অপেশাদারির এক ছোপ কালি পড়েছে দেশের পেশাদার ফুটবল লিগেও। ধানমন্ডি ক্লাব বাংলাদেশ লিগে ঢুকে পড়েছে শেখ জামালের নাম ধারণ করে।রেকর্ডঢেউয়ের সঙ্গে লড়াই করে যখন গন্তব্যে পৌঁছালেন, ততক্ষণে পার হয়ে গেছে ২৮ ঘণ্টা ৪০ মিনিট! সবচেয়ে বেশি সময়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ডই গড়ে ফেলেছেন জ্যাকি কোবেল। ১৯২৩ সালে ২৬ ঘণ্টা ৫০ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন হেনরি সুলিভান। ৮৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেন্টের ৫৬ বছর বয়সী। এই রেকর্ডের লক্ষ্য নিয়ে অবশ্য নামেননি পানিতে, স্রোত অন্যদিকে ভাসিয়ে নেওয়ায় বাড়তি পাওনা এই রেকর্ড।