সফল তিন নারী উদ্যোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট উদ্যোগে সহায়তা করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন।নতুন ও ভিন্ন ধারার ব্যবসায়িক ক্ষেত্র তৈরি করতেই এগিয়ে আসে প্রতিষ্ঠানটি।ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নারীরা যাতে এগিয়ে আসে সে জন্যও নানা ধরনের কর্মসূচি আছে এসএমই ফাউন্ডেশনের।নিজ নিজ ক্ষেত্রে ব্যবসায়িক সাফল্যের জন্য তাঁদের স্বীকৃতি দিতে এসএমই ফাউন্ডেশন জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার দিয়ে থাকে। ২০০৮ সাল থেকে বর্ষসেরা নারী উদ্যোক্তা, বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তা এবং বর্ষসেরা নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান—এই তিনটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়। গত বছরের ২১ ডিসেম্বর ঢাকায় ২০১০ সালের নারী উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।বর্ষসেরা নারী উদ্যোক্তা ২০১০২০১০ সালে বর্ষসেরা নারী উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন যশোরের তনুজা রহমান মায়া। তিনি রং হ্যান্ডিক্র্যাফটসের পরিচালক। ‘হস্তশিল্পে প্রায় তিন হাজারের মতো বেকারের (বেশির ভাগই নারী) কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্যই আমাকে এসএমই বর্ষসেরা নারী উদ্যোক্তা বিবেচনা করা হয়েছে’ বলে প্রতিক্রিয়া জানালেন তনুজা রহমান। তাঁর প্রতিষ্ঠানে কাজ করে অসহায় নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠছে বলে তিনি জানান। বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তা এসএমইর বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন ঢাকার রোকসানা আক্তার শোভা। তাঁর প্রতিষ্ঠানের নাম কাশেম ফাইবার গ্লাস অ্যান্ড কম্পোজিট ইন্ডাস্ট্রি। রোমানা আক্তার বললেন, ‘কাচের বিকল্প ফাইবার গ্লাস। আমার প্রতিষ্ঠানের পণ্য টেকসই এবং দামেও কম। আমার উদ্যোগ অবশ্যই সৃজনশীল উদ্যোগ। এসএমই তাই আমাকে বর্ষসেরা সৃজনশীল নারী উদ্যোক্তা হিসেবে বিবেচনা করেছে।’ বর্ষসেরা নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান বর্ষসেরা নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সিলেটের উইমেনস ফ্যাশন ওয়ার্ল্ড। এটি একটি রূপচর্চা কেন্দ্র।এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্বর্ণলতা রায়। কেন তাঁর প্রতিষ্ঠানকে এসএমই সেরা বিবেচনা করেছে, সে সম্পর্কে স্বর্ণলতা রায় বলেন, ‘আমি ৫০ জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, যাঁরা ছিলেন সমাজের চোখে অবহেলিত। তাঁদের শিক্ষা ও পরিবারের সদস্যের উন্নয়নে সাহায্য করে আমার প্রতিষ্ঠান। আমার মতো অন্যরাও যদি ৫০ জন করে নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করে তবেই দেশটা বদলে যাবে। এতে নারীদের অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি সমাজে তাঁদের গ্রহণযোগ্যতাও বাড়বে।’