সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার সকালে খিলক্ষেতের নিউ এয়ারপোর্ট রোডের বেঙ্গল সেন্টার ভবনে সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বক্তব্য দেন শিল্পী মাহমুদুল হক, কালিদাস কর্মকার, এনায়েত উল্লাহ খান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। স্টুডিও উদ্বোধনের পর শিল্পী আলমগীর হকের পরিচালনায় এক ছাপচিত্র কর্মশালা শুরু হয়। বাংলাদেশে আধুনিক ছাপচিত্রের জনক সফিউদ্দীন আহমেদ। চল্লিশের দশকে কলকাতা আর্ট স্কুলে অধ্যয়নকালেই তিনি ছাপচিত্রে দক্ষতা অর্জন করেন। তিনি সেই সময় কয়েকটি অসাধারণ কাজের জন্য ছাপচিত্রী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং ভারতবর্ষের কলারসিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এই শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য তাঁর নামানুসারে এই ছাপচিত্র স্টুডিও প্রতিষ্ঠা করা হয়েছে।