সব অফিসে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি-বেসরকারি অফিস, বাসস্টেশন, রেলস্টেশন, লঞ্চ ও স্টিমার টার্মিনালে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করতে হবে। এমন একটি জায়গা রাখতে হবে যেখানে মা বসে নিশ্চিন্তে শিশুকে খাওয়াতে পারবেন। এ জন্য সরকার কাজ করবে বলে তিনি জানান। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত খবরে বলা হয়, শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, শিশুদের সুস্থ রাখতে মাতৃস্বাস্থ্যের ওপর জোর দিতে হবে। এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য হলো ‘শিশু খাবে মায়ের দুধ, ঘরে তৈরি খাবার, এ কথাটি বলতে হবে সবার’। প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্ম মেধাবী হলে, দেশ সমাজ ও পরিবার দ্রুত এগিয়ে যাবে। তিনি শিশুর মায়ের যত্ন নেওয়ার জন্য প্রত্যেক পরিবারের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা আরও বলেন, আমাদের দেশে স্ত্রীরা স্বামীর যত্ন নেন, কিন্তু স্বামীরা স্ত্রীদের যত্ন কমই নেন। মাতৃদুগ্ধ পান উৎসাহিত করতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।