সব আফগান তালেবানকে ছেড়ে দেবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কারাগারে আটক সব আফগান তালেবান বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। বন্দিদের মধ্যে আফগান তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা (সেকেন্ড-ইন-কমান্ড) মোল্লা বারাদারও রয়েছেন বলে জানা গেছে।আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল জিলানি এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বলেন, ‘আমরা কার্যক্রম শুরু করেছি। শিগগিরই তাদের (বন্দি) মুক্তি দেওয়া হবে।’বন্দিদের মধ্যে তালেবানদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সব বন্দিকে মুক্তি দেওয়াই উদ্দেশ্য। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। দ্য ডনের খবরে বলা হয়, তালেবান বন্দির মুক্তির পরিকল্পনা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সমঝোতা প্রচেষ্টারই আভাস।