সব কটি চরিত্রেই বৈচিত্র্য আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক বিষ্যুদবারের কালোগোলাপ। নিজের গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন মুজতবা আহমেদ মুরশেদ। পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এখানে অভিনয় করছেন সুমাইয়া শিমু। কথা হলো তাঁর সঙ্গে।‘বিষ্যুদবারের কালোগোলাপ’ নাটকের গল্পটি কী রকম?লাল রঙের জন্য ধ্রুপদ ও নায়লার মধ্যে দূরত্ব তৈরি হয়। কারণ, নায়লা লাল রং সহ্য করতে পারে না। ছোটবেলার একটি ঘটনা নায়লাকে এমন অসহিষ্ণু করে তুলেছে। ধ্রুপদ বুঝতে পারে যে নায়লার কাছে আসতে হলে তাকে লাল রং এড়িয়ে চলতে হবে। একদিন ধ্রুপদকে অবাক করে দেওয়ার জন্য নায়লা লাল রঙের শাড়ি পরে। আর সেদিনই ধ্রুপদ নায়লার জন্য অনেকগুলো কালো গোলাপ নিয়ে আসে। দারুণ রোমান্টিক গল্প।নাটকটির কাজ কবে করেছিলেন?মাস দুয়েক আগে। আপনাকে কিন্তু এখন একটি মাত্র ধারাবাহিকে দেখা যাচ্ছে।হ্যাঁ, ললিতা। ইদানীং আর কোনো ধারাবাহিকে কাজ করছি না। এক ঘণ্টার নাটক আর টেলিছবিতেই বেশি কাজ করছি। সব কটিই ঈদের জন্য তৈরি হচ্ছে। এবার অনেক পরিচালকের সঙ্গেই কাজ করছি—আবুল হায়াত, হুমায়ুন ফরীদি, ফেরদৌস হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, শামীম শাহেদ, রেদওয়ান রনি। এ ছাড়া আরও কয়েকজন আছেন।এখানে আপনার অভিনীত চরিত্রগুলো কী রকম?সব কটি চরিত্রেই বৈচিত্র্য আছে। একটার সঙ্গে অন্যটার কোনো মিল নেই। দর্শকের কাছে মোটেও একঘেয়েমি মনে হবে না।একুশে টিভির ‘ললিতা’ ধারাবাহিকটির কত পর্ব প্রচারিত হবে?বুঝতে পারছি না। এখন তো ললিতার পরিণত বয়সটা দেখানো হচ্ছে। স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে নতুন করে পথচলা শুরু হয় তার। নিজের জমানো টাকা দিয়ে মেয়েদের জন্য সে একটা আশ্রম খুলেছে। এখানে আমার ছেলের ভূমিকায় অভিনয় করছে আমারই বোনের ছেলে আরিয়ান। মজার ব্যাপার হলো, অভিনয়ের ব্যাপারটা ও এখনো বুঝতে পারেনি। বাসায় আমার সঙ্গে যেমন আচরণ করে, নাটকেও তা-ই করছে।