সব কিছুতে একাত্তর টেনে আনা ঠিক না: মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, সবকিছুতে একাত্তরের প্রসঙ্গ টেনে আনা ঠিক না। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুস সোবহান সাংবাদিকদেরকে উদ্দেশ করে বলেন, ‘একাত্তরের যাঁরা মায়ের পেটে ছিলেন না, তাঁরা কীসের প্রশ্ন করেন?’আজ বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা সম্পর্কে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মুজাহিদ ও সোবহান এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে মুজাহিদ অভিযোগ করেন, আজ সাতক্ষীরায় জামায়াতের জনসভায় অংশ নিতে আগের দিন তিনি ও দলের নেতারা খুলনায় অবস্থানকালে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা করেন। পুলিশ এ সময় তাঁদের রক্ষার বদলে হামলাকারীদের পক্ষে অবস্থান নেয়।সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, একাত্তর সালে জামায়াতের ভূমিকার কারণে এখন জামায়াতের ওপর এই হামলার ঘটনা ঘটেছে কি না। জবাবে মুজাহিদ বলেন, ‘আপনার প্রশ্নটা তো বুঝলাম না। এই ঘটনায় একাত্তর টেনে আনলেন কেন। সবকিছুতে একাত্তর টেনে আনা ঠিক না।’