সব কেন্দ্রীয় কারাগারে পোশাক কারখানা স্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রতিটি কেন্দ্রীয় কারাগারে পোশাক কারাখানা স্থাপন করা হবে। কারাগারের বন্দীরাই এসব কারাখানায় কাজ করবে। এ জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।আজ সোমবার সকালে যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আশরাফুল ইসলাম খান এ কথা জানান। তিনি বলেন, কারাগারের কারখানায় কাজ করা বন্দীরা যেমন পারিশ্রমিক পাবেন, তেমনি সাজা শেষ হওয়ার পর তাদের সনদও দেওয়া হবে, যাতে তারা সেখান থেকে বের হওয়ার পর অন্য কোনো কারখানায় সহজে কাজ পেতে পারেন।আইজি প্রিজন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে, মর্যাদা বাড়ানোর ব্যবস্থাও করা হচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে কারাগারের অবস্থা এখন ভালো।১৯৯৬ সালে যশোর কারাগারে বিদ্রোহের কথা তুলে ধরে আইজি প্রিজন বলেন, এখন আর বিদ্রোহ করার মতো সেই পরিবেশ নেই।আইজি প্রিজন কারাগারের অভ্যন্তরে বন্দীদের সঙ্গে সরাসরি কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। বন্দীরা গান গেয়ে তাকে স্বাগত জানায়। এ সময় ডিআইজি প্রিজন (খুলনা ও বরিশাল) এ কে এম ফজলুল হক, সিনিয়র কারাধ্যক্ষ বজলুর রশিদ ও যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ তাঁর সঙ্গে ছিলেন। বাসস।