সব চাওয়া পূরণ হয়েছে, তা বলব না: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘তিস্তার পানি বণ্টন চুক্তি না হলে ট্রানজিট চুক্তিও হবে না। আমাদের সব চাওয়া পূরণ হয়েছে, তা বলব না। তবে যেটুকু পেয়েছি, তা কোনো অংশেই কম নয়।’আজ শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে আমনের চারা ও নগদ অর্থ বিতরণকালে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে চুক্তিতে পোশাকশিল্পের ৪৬টি পণ্য সে দেশে শুল্কমুক্তভাবে প্রবেশের সুযোগ এবং তিন বিঘা করিডর খোলাসহ আরও অনেক অর্জন আছে।বিরোধী দলকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ট্রানজিট চুক্তির আগে যাঁরা বাংলাদেশ ভারত হয়ে যাবে বলে যারা লাফালাফি করেছিলেন, এখন তাঁদের মুখ বন্ধ।এ ছাড়া কৃষিমন্ত্রী সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন।পরে মন্ত্রী উপজেলার ছয়টি ইউনিয়নের ৪৮০ জন কৃষকের মধ্যে আট একর জমির আমন চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি তিনটি ইউনিয়নের ৩৫০ জন গৃহহীন পরিবারের মধ্যে জনপ্রতি এক হাজার করে নগদ তিন লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন।এ সময় মন্ত্রীর সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাছিরুজ্জামান, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) অনিমেষ চন্দ্র রায়, শেরপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইউসুফ আলী, উপজেলা আ. লীগের সভাপতি আ. হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।