সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর তা নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও রাজনীতিকদের আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।আজ শনিবার রাতে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরি। রাজধানীর গুলশানের দুই নম্বরে ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবনে এ সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। গুম, হত্যার বিষয়সহ দেশের মানবাধিকার পরিস্থিতিতে হিলারি উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান শমসের মবিন চৌধুরি। হিলারি এই ধরনের ঘটনায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও তাদের জানিয়েছেন। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত যেন হয়, তা হিলারি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান শমসের মবিন চৌধুরি। বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠানে সরকারকে চাপ দিতে অনুরোধ করা হয়েছে বলেও তিনি জানান। খালেদা জিয়া হিলারিকে ক্লিনটনকে প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। জবাবে হিলারি বলেছেন, কোনো কিছুই অসম্ভব নয়।