সব নাটকে কাজ করব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাড়কিপেট নাটকে কাজ করে দারুণ মজা পাচ্ছি। বিনোদনের মধ্য দিয়ে এখানে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরা হয়েছে।’ বাংলাভিশনের হাড়কিপেট নাটকটির ব্যাপারে নিজের অনুভূতি এভাবেই তুলে ধরলেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। নাটকটিতে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য তুলে ধরার কথা বললেন। সেগুলো কী রকম?এই যেমন অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা। একই গ্রামে মুসলিম ও হিন্দু—দুটি পরিবারের গল্প এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। গ্রামের মানুষগুলো অনেক সরল; জটিলতা তাদের স্পর্শ করেনি। একজনের বিপদে তার পাশে এসে দাঁড়ানোর মানসিকতা গ্রামে বেশি দেখা যায়। এমনই নানা কিছু।‘হাড়কিপেট’ নাটকে আপনি অনেক চিৎকার করে সংলাপ বলেন। কেন?মঞ্চে রাঢ়াঙ-এর প্রদর্শনী আর এই হাড়কিপেট নাটকের শুটিংয়ের সময় চিৎকার করে সংলাপ বলতে হয়। এই দুটি নাটকের কাজ করার পর আমার কণ্ঠ একেবারে বসে যায়। আসলে চরিত্রটি সে রকম। আর চিৎকার করে কথা বললে সবার ওপর কর্তৃত্ব করার একটা ব্যাপার থাকে। এই ধারাবাহিকে ‘বহর’ চরিত্রের মনে কোনো জটিলতা নেই। তার যা মনে হয়, সে তা-ই চিৎকার করে বলে, কোনা লুকোচুরি নেই।নাটকে আপনার পোশাকগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন?আমি প্রায়ই নাটকের কাজে গ্রামে যাই। তখন কোনো পোশাক দেখে যদি মনে হয় এগুলো কোনো কাজে লাগবে, তা নিয়ে আসি। বিনিময়ে তাকে একটি নতুন কাপড় দিই। তেমনি কিছু গেঞ্জি ও লুঙ্গি এখানে ব্যবহার করছি। বহর ছেড়া গেঞ্জি ও লুঙ্গি পরে, কারণ অপচয় তার পছন্দ নয়। আবার ঢাকায় পুরোনো কাপড়ের পাইকারি বাজার আছে। নাটকের লোকজন সেখান থেকেও অনেক পুরোনো কিছু কাপড় সংগ্রহ করে এনেছেন। এখন আপনার ব্যস্ততা কেমন?এ বছর গোড়া থেকে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে সব নাটকে কাজ করব না। মানসম্মত চিত্রনাট্য পেলে তবেই করব। এখন অনেক টিভি চ্যানেল, কাজও হচ্ছে প্রচুর। কিন্তু কয়টা কাজ মানসম্মত হচ্ছে! তবে একটা ভালো মানের নাটক তৈরির পেছনে কিন্তু টিভি চ্যানেল থেকে শুরু করে নাট্যকার, পরিচালক, শিল্পী এবং বাজেট খুবই গুরুত্বপূর্ণ দিক।