সব নারীকে বোরকা পরতে হবে: ফয়জুল করিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘আজ হোক আর কাল হোক, দেশের সব নারীকে বোরকা পরতে হবে।’আজ শনিবার বিকেলে প্রেসক্লাবের সামনের রাস্তা আটকে শিক্ষানীতি বাতিল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের অপসারণের দাবিতে এক সমাবেশে ফয়জুল করিম এ কথা বলেন। এ ছাড়া শালীন পোশাক ছাড়া ইভ টিজিং রোধের কোনো উপায় নেই বলেও তিনি মন্তব্য করেন ।প্রেসক্লাবের সামনের রাস্তা আটকে সমাবেশ চলায় এ সময় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে এ সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের বাধা দেয়নি।জানা গেছে, ইসলামী আন্দোলন শিক্ষানীতি বাতিল ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের অপসারণের দাবিতে আজ মুক্তাঙ্গনে সমাবেশ করতে চাইলে সেখানে অন্য দলের সমাবেশ থাকায় পুলিশ তাদের সেখানে সমাবেশ করতে নিষেধ করে। তাই তারা ক্ষোভ প্রকাশ করে প্রেসক্লাবের সামনের সড়ক আটকে সমাবেশ করে।