সব পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, দুর্গাপূজায় সব পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকার। পূজার সময় কেউ যাতে সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে না পারে, এ জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা এ বৈঠকে উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করবেন। এর পরও যদি কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পূজা উপলক্ষে জেলা, বিভাগ ও মহানগরে নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সহযোগিতা করতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।এ ছাড়া প্রতিটি এলাকায় পুলিশকে সহযোগিতার জন্য তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।