সব পৌরসভায় সেনা মোতায়েনের দাবি নাকচ করলেন সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে কিছু পৌরসভায় সীমিত আকারে সেনা মোতায়েনের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। প্রত্যেক পৌরসভায় সেনাবাহিনী মোতায়েন নিয়ে বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে তিনি আজ সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।আজ বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপির একটি সংসদীয় প্রতিনিধিদল নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে সাক্ষাত্ করে তাঁদের দাবি উত্থাপন করেন। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষে জয়নাল আবদীন ফারুক সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রতি পৌরসভায় আমরা সেনা মোতায়েনের দাবি জানিয়েছি।’ তবে সিইসি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে সব কটি পৌরসভায় সেনা মোতায়েনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এ ধরনের কোনো পরিকল্পনাও কমিশনের নেই। তবে, কিছু পৌরসভায় সীমিত আকারেই সেনা মোতায়েন করা হবে।’"প্রসঙ্গত, দেশের ২৬২টি পৌরসভায় ১২ থেকে ১৮ জানুয়ারি চার দিন বিভাগওয়ারি এ নির্বাচন হবে।