সব প্রজন্মের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(বয়স সাত বছর) দ্বিতীয় শ্রেণী চিলড্রেনস গার্ডেন বই পড়তে খুব ভালো লাগে। মিনা কার্টুন আর ঈশপের গল্পের বই। ভূতের গল্পের বইও পড়ি...‘মামদো ভূত’, ‘শাঁখচুন্নি পেত্নীর’...গল্প পড়লে একটু একটু ভয়ও লাগে। বইমেলায় এসেছি আব্বু-আম্মুর সঙ্গে। আব্বু একটা বই কিনে দিয়েছেন। ঠাকুরমার ঝুলি... আজ রাতেই পড়ে শেষ করব সব গল্প। কাল স্কুলে বন্ধুদের শোনাব সব গল্প। বন্ধুদের গল্প শোনাতে ভালো লাগে, তবে রাতে ঘুমিয়ে যাওয়ার আগে আম্মুর কাছে গল্প শুনতে বেশি ভালো লাগে। আবার আসব বইমেলায়। আব্বু বলেছেন, যদি দুষ্টামি না করি, তাহলে আরেক দিন নিয়ে আসবেন বইমেলায়। নুসরাত জাহান অনার্স, প্রথম বর্ষ গার্হস্থ্য অর্থনীতি কলেজশুধু জানার জন্য নয়, মজার জন্য বই পড়ি। হুমায়ূন আহমেদের বই সবচেয়ে বেশি পড়া হয়। এবার বইমেলা থেকে ম্যাজিক মুনশি কিনেছি। গতকাল এক বন্ধুর কাছ থেকে হিমুর আছে জল নিয়ে পড়ে শেষ করে আজ এসেছি বইমেলায়। মুহম্মদ জাফর ইকবালের বই খুব পছন্দ আমার। সায়েন্স ফিকশন পড়তে গেলে মনে হয় অন্য জগতে চলে গেছি। প্রডিজি আর রাশা কিনেছি মেলা থেকে। কবিতা অত বুঝি না, তাই কবিতার বই পড়ি না। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই পড়িনি আমি। তবে আমার মায়ের খুব পছন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।হাসিনা সুলতানা গৃহিণীসমরেশ মজুমদারের সাতকাহন পড়তে পড়তে নিজেকে ‘দিপাবলী’ মনে হতো কখনো কখনো। এখনো ভাবলে হাসি পায়, কী পরিমাণ বইয়ের পোকা ছিলাম একটা সময়। এখন ব্যস্ততার কারণে আগের মতো বই পড়া হয় না। বইমেলায় এসেছি ছেলেমেয়েকে নিয়ে। বড় মেয়েটার অনুবাদ গ্রন্থ পছন্দ। ছোট মেয়েটার গল্পের বই। এখন তো ওদের পছন্দই আমার পছন্দ। ছোট মেয়েটার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা বই কিনব ঠিক করেছি। সাতজন বীরশ্রেষ্ঠর জীবনী কিনেছি একটা। নিজের জন্য হয়তো গবেষণাধর্মী কোনো বই কিনব। আমার অবশ্য এখন ঠিক নেই, ঘরের কাজ শেষ করে যখন একটু সময় পাই, তখন মেয়ের বইয়ের তাক থেকে কোনো দিন হয়তো ড্যান ব্রাউনের বই পড়ি, আবার কোনো দিন হ্যারিপটার। তবে সমরেশের দিপাবলীকে আজও ভুলিনি। পারভিন বেগম বয়স ৬০, কানাডাপ্রবাসী ২৫ বছর ধরে দেশের বাইরে থাকি। বছরে একবার আসা হয় দেশে। চেষ্টা করি সব সময় এ সময়টায় আসার। বইমেলায় আসার লোভটা এ বয়সে এসেও সামলাতে পারি না। বইমেলার কেমন যেন একটা শেকড় গেঁথে গেছে। আমার ছোট্ট নাতনি শিববুকে নিয়ে চলে এসেছি মেলায়। ওর জন্য কার্টুনের বই কিনলাম। আমার নিজেরও বই পড়তে খুব ভালো লাগে। এ বয়সে আমার অবসরের সঙ্গী বই। শরৎ চন্দ্রের উপন্যাসগুলো স্কুলজীবনেই পড়ে শেষ করে ফেলেছিলাম। এখনো পড়ি পুরোনো বইগুলো। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা অনেক দিন পড়া হয় না। তাই বইমেলা থেকে গল্পগুচ্ছটা কিনেছি। ঠিক করেছি, ‘শাস্তি’ গল্পটা পড়ব সবার আগে।