সব প্রশ্নই পড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, নটরডেম কলেজ, ঢাকাআগামী কয়েক দিন তোমরা সব বিষয়ের পড়াগুলো একবার করে চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করবে। পরীক্ষার দিনগুলো পড়াশোনার পাশাপাশি খাওয়া, গোসল ও ঘুম ঠিকমতো করতে হবে। অনেকে পরীক্ষার আগে রাত জেগে পড়ে। এটি করা ঠিক নয়। আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে। চেষ্টা করতে হবে, মনে যেন কোনো দুশ্চিন্তা না ঢোকে। পরীক্ষার হলে প্রথম কয়েক দিন একটু নার্ভাস লাগতে পারে। এটি কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। অনেক শিক্ষার্থী পরীক্ষার আগে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বারবার পড়ে, এটি না করে সব প্রশ্নই একবার করে পড়া উচিত। বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে কয়েকবার পড়া যেতে পারে। ভালো নম্বর নয়, পড়তে হবে ভালো কিছু অর্জনের লক্ষ্যে।