সব প্রশ্নের উত্তর দিতে হবে
চেয়ারম্যানমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লাপরীক্ষার হলে সময় খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নম্বরের মান বণ্টনের দিকে লক্ষ রেখে যথাযথ উত্তর দিতে হবে। এ ক্ষেত্রে সবার আগে ভালো প্রশ্ন নির্ণয় করে উত্তর দিতে হবে। অর্থাৎ সবচেয়ে সহজতর প্রশ্নটার উত্তর আগে লিখতে হবে। মনে রাখবে, সুন্দর হাতের লেখা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। বর্ণনামূলকের চেয়ে গাণিতিক-সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। এতে নির্ভুল হলে পূর্ণ নম্বর পাওয়া যায়।মেধাবীদের সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রতি নজর দিতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে বলছি, পদার্থবিজ্ঞানে ভালো করতে হলে সংজ্ঞার সঙ্গে চিত্র এবং সাংকেতিক চিহ্ন দিতে হবে (তবে মান বণ্টনের দিকে লক্ষ রাখতে হবে)। বৈদ্যুতিক প্রবাহসংক্রান্ত প্রশ্ন এলে এর উত্তরের ক্ষেত্রে চিত্র ও অ্যারো চিহ্ন দিতে হবে।