সব বিষয়ে পড়লেও সর্বোচ্চ ১২০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং-বাণিজ্য বন্ধ নীতিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালায় অতিরিক্ত ক্লাস নেওয়ার ক্ষেত্রে অর্থের বিষয়টি পুনর্নির্ধারণ করা হয়েছে।সংশোধিত নীতিমালা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে পড়ানোর ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য আগে যে অর্থ নির্ধারণ করা হয়েছিল, তা ঠিক রাখা হয়েছে। তবে একাধিক বিষয় পড়ালে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকেরা সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা পর্যন্ত নিতে পারবেন।আগের নীতিমালায় বলা হয়েছিল, প্রত্যেক বিষয় পড়াতে মহানগর এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা, জেলা শহরের শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা এবং উপজেলা ও স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা করে নেওয়া যাবে। কিন্তু একাধিক বিষয়ের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা নেওয়া যাবে সে বিষয়ে ওই নীতিমালায় কিছু উল্লেখ ছিল না। সংশোধিত নীতিমালায় এই বিষয়টি সংযোজন করা হয়েছে। এতে মহানগরের শিক্ষার্থীরা এখন শিক্ষকদের কাছে আটটি বিষয় পড়লেও তাঁদের সর্বোচ্চ এক হাজার ২০০ টাকার বেশি দিতে হবে না।