সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যানমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটউচ্চমাধ্যমিক ও সমমানের সব পরীক্ষার্থীর জন্য রইল আমার শুভেচ্ছা। আশা করছি সবাই পরীক্ষার প্রস্তুতি শেষ করেছ; এবার পরীক্ষার খাতায় তা ভালোভাবে উপস্থাপনের পালা। সুন্দর হাতের লেখা ও নির্ভুল বানানে সব প্রশ্নের উত্তর লেখার জন্য চেষ্টা করবে। পরীক্ষায় প্রতিটি পত্রই গুরুত্বপূর্ণ। তাই সব বিষয়ের সব পত্রকে সমান গুরুত্ব দিয়ে পরীক্ষার শেষ প্রস্তুতি নিতে হবে। প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত সময় বিবেচনায় রাখা জরুরি। তা না হলে ১০০ নম্বরের উত্তর যথাসময়ে দেওয়া সম্ভব হবে না। পরীক্ষা চলাকালীন মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। এ জন্য কোনো বিষয়ে দুশ্চিন্তা না করা ভালো। বেশি রাত না জাগা ভালো। সব সময় ইতিবাচক চিন্তা করা উচিত। একটি বিষয় দৃঢ়ভাবে মনে রাখতে হবে, পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন যারা করে, তারা ভালো ফল করতে পারে না।