সব বোর্ডেই প্রথম ক্যাডেট কলেজ
২০১০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের প্রতিটিতেই প্রথম স্থান অর্জন করেছে ক্যাডেট কলেজ। দুটি বোর্ডে দ্বিতীয় স্থানেও আছে ক্যাডেট কলেজ। সব মিলে এবার ক্যাডেট কলেজগুলোর সাফল্য অনন্যসাধারণ।আটটি বোর্ডের অধীনে এবার ১০টি ক্যাডেট কলেজ থেকে মোট ৪৬২ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। কলেজগুলোর পাসের হার শতভাগ। ৪৬২ জনের মধ্যে ৪৩৪ জনই পেয়েছেন জিপিএ-৫। বাকি ২৮ জন জিপিএ-৪ এর অধিক নম্বর পেয়েছেন।ঢাকা বোর্ডে প্রথম হয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এই কলেজের ৫০ জন পরীক্ষার্থীর ৪৮ জনই জিপিএ-৫ পেয়েছেন। এই বোর্ডে দ্বিতীয় স্থানেও আছে ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ। এখান থেকে ৪৩ জন পরীক্ষা দিয়ে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন।রাজশাহী বোর্ডে প্রথম হওয়া পাবনা ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। একই বোর্ডের অধীন রাজশাহী ক্যাডেট কলেজের অবস্থান বোর্ডে দ্বিতীয়। এই কলেজেরও ৪৫ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।চট্টগ্রাম বোর্ডে প্রথম ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ পরীক্ষার্থীর ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন। যশোর বোর্ডে প্রথম ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৮ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। কুমিল্লা বোর্ডে প্রথম কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৪ পরীক্ষার্থীর ৩৯ জন জিপিএ-৫ পেয়েছেন।বরিশাল বোর্ডে প্রথম হয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এখান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জনের মধ্যে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। সিলেট বোর্ডে প্রথম সিলেট ক্যাডেট কলেজের ৪১ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। দিনাজপুর বোর্ডে প্রথম রংপুর ক্যাডেট কলেজের ৪৪ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।