সব বোর্ডের সেরা পাঁচ স্কুল
জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সেরা ২০ স্কুলের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একটি স্কুলের নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তি, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের গড় জিপিএয়ের ভিত্তিতে সেরা স্কুলের তালিকা করে মন্ত্রণালয়।ঢাকা বোর্ড: সেরা পাঁচ প্রতিষ্ঠান যথাক্রমে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।চট্টগ্রাম বোর্ড: সেরা পাঁচের প্রথমেই রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়। জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। ফৌজদারহাট ক্যাডেট কলেজ ৩৭ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। কলেজিয়েট স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৮ জন। এরপর রয়েছে চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। আর বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় থেকে ১৫১ জন জিপিএ-৫ পেয়েছে।কুমিল্লা বোর্ডে: প্রথম হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, সেখানকার ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ সবাই জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন। বিশেষায়িত ওই প্রতিষ্ঠানটি বোর্ডে দ্বিতীয় হয়েছে। এরপর যথাক্রমে কুমিল্লা জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছেন ২২১ জন, কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৪৯ জন আর কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬১ জন।যশোর বোর্ড: খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। আর খুলনা জিলা স্কুলে এ সংখ্যা ১৬৫ এবং যশোর দাউদ পাবলিক স্কুলে ৩৭।রাজশাহী: রাজশাহী ক্যাডেট কলেজের ৫৩ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ। সেখানে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। এরপর রয়েছে যথাক্রমে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১৬১ জন, সরকারি ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, রাজশাহী থেকে ৭৬ জন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ, বগুড়া থেকে ১৪৭ জন জিপিএ-৫ পেয়েছে।সিলেট বোর্ড: সবার আগে রয়েছে সিলেট ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। ৮৭ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে সিলেটের ব্লু-বার্ড হাইস্কুল। এরপর রয়েছে সিলেট সরকারি পাইলট হাইস্কুল। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। আর সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় রয়েছে পঞ্চম স্থানে। জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন।বরিশাল বোর্ড: বরিশাল ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল। সেখানে জিপিএ-৫-এর সংখ্যা ১৩১। বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন। সৃজনী বিদ্যানিকেতন থেকে ১৭ জন পেয়েছেন জিপিএ-৫। এরপর রয়েছে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চবিদ্যালয়। সেখানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৭।দিনাজপুর বোর্ড: রংপুরের ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শীর্ষ স্থানে রয়েছে। এখানে জিপিএ-৫ পেয়েছেন ২২৯ শিক্ষার্থী। রংপুর ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন, আমেনা বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল দিনাজপুর থেকে ৬৩ জন, ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর থেকে ৭৭ জন এবং রংপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।