সব ব্রাউজারে প্রথম আলো পড়া যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যালওয়্যারের কারণে আজ শনিবার বেলা ১২টা থেকে প্রথম আলো অনলাইন (prothom-alo.com) গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে দেখতে কিছুটা সমস্যা হচ্ছিল। এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এখন প্রতিটি ব্রাউজারে প্রথম আলো দেখা যাচ্ছে। পাঠকদের সাময়িক অসুবিধার জন্য প্রথম আলো কর্তৃপক্ষ গভীরভাবে দুঃখিত।আজ দুপুর থেকেই প্রথম আলোর পাঠক ও শুভানুধ্যায়ীরা ফোন করে ‘কী ঘটেছে’ তা জানতে চেয়েছেন। অনেকে সাইটে ঢুকতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম আলো কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তাঁরা সবসময় প্রথম আলোর পাশে থাকবেন।