সবকিছু চূড়ান্ত, জানাবে এসইসি: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ে কয়েক দিনের বৈঠকের পরিপ্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সংবাদ সম্মেলন করে তা ঘোষণা করবে বলেও জানান অর্থমন্ত্রী।আজ সোমবার সচিবালয়ে পুঁজিবাজার নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন।অর্থমন্ত্রী বলেন, ‘কয়েক দিন ধরে আমরা যেসব বৈঠক করেছি, আজকের বৈঠকটি ছিল তারই ধারাবাহিকতা। বৈঠকে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। সংবাদ সম্মেলন করে এসইসি তা জানাবে।’মঙ্গলবার সংবাদ সম্মেলন হবে কি না—এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না, এসইসি জানে।’এক প্রশ্নের জবাবে এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী জানান, কাল (মঙ্গলবার) সংবাদ সম্মেলন করে সব জানানো হতে পারে।পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে গত বুধবার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বিষয়ে গত শুক্রবার ছুটির দিন সচিবালয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী। গত রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের এনইসি সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আবারও বৈঠক করেন।বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, এসইসির সদস্য হেলালউদ্দিন নিজামী প্রমুখ উপস্থিত ছিলেন।